
পেয়ার আলী: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে এদিন সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
এ ছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সইদুল হক,মহিলা- ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, ওসি সোহেল রানা,সমাজ কল্যান কর্মকর্তা আব্দুর রহিম,শিক্ষা অফিসার রাহিম উদ্দীন,মুক্তিযোদ্ধা হবিবর রহমান,মহিলা বিষয়ক কর্মকর্তা গোলাম রব্বানি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যাগণ প্রমূখ।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ রানীশংকৈল প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম এবং সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সফিকুল ইসলাম শিল্পী ,বাংলাদেশ প্রেসক্লাব রানীশংকৈল শাখার সভাপতি পেয়ার আলী ও যুগ্ম সম্পাদক মুরসালিন প্রমুখ |
Reporter Name 










