7:35 am, Monday, 2 November 2026

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে খুলনায বিএনপির মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : 07:34:41 pm, Sunday, 10 December 2023
  • 58 Time View

সিরাজুল ইসলাম: আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে খুলনায় বিএনপি’র মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (১০ ডিসেম্বর) দুপুরে খুলনা জেলা আইনজীবী সমিতি সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলেই মানববন্ধনে দাঁড়িয়েছি। মানুষের ভোটের অধিকার, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য এই মানববন্ধন।

এই সরকারের পদত্যাগ, নিরপেক্ষ নির্বাচনের এক দফা দাবিতে আমরা রাজপথে নেমেছি। বক্তারা আরও বলেন, বিএনপির অসংখ্য নেতাকর্মীদের কারাগারে আটকে রাখা হয়েছে।

কারাগারগুলোতে ধারণ ক্ষমতার অধিক বন্দী রয়েছে। কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করেই ঘরে ফিরব।

মানববন্ধনে অ্যাডভোকেট মাসুদ হোসেন রনি, সৈয়দা রেহানা ঈসা, বিএনপি নেতা আবু হোসেন বাবু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আশরাফুল আলম নান্নু, শেখ সাদী, অ্যাডভোকেট তৌহিদুর রহমান তুষার, নিঘাত সীমা, শহিদ খান, মো. সাইফুল ইসলামসহ খুলনা জেলা ও মহানগর বিএনপি, অঙ্গসংগঠন এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে খুলনায বিএনপির মানববন্ধন

Update Time : 07:34:41 pm, Sunday, 10 December 2023