
আজিজুল ইসলাম,পাইকগাছা খুলনা প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় জেলা দুর্নীতি দমন কমিশন, উপজেলা প্রশাসন ও দূর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন সহ আলোচনা সভার মধ্যে দিয়ে ” আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৩” পালিত হয়েছে৷
শনিবার সকাল ১০ টায় দিবসটির শুরুতেই উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় পতাকা উত্তোলন পাশাপাশি প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান। এরপর “উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” প্রতিপাদ্য’র আলোকে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জি এম আজহারুল ইসলাম। স্বাগত বক্তৃতা ও সঞ্চালনা করেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হরেকৃষ্ণ দাশ।
Reporter Name 













