
নবীগঞ্জ প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন কেন্দ্রীয় যুব লীগের কার্যনির্বাহী সদস্য দেওয়ান মোহাম্মদ সাহেদ গাজী।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে নবীগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করলেন তিনি। এসময় সাহেদ গাজী বলেন আমি মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানকে স্বাগত জানিয়ে এবং এলাকার জনগণের জোড়ালো দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আর ও বলেন, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের জন সাধারণের সঙ্গে আমাদের পরিবারের আত্মার সম্পর্ক রয়েছে। প্রাক্তন এমপি দেওয়ান ফরিদ গাজী সাহেবের সন্তান হিসেবে এর আগেও আমার বড় ভাই দেওয়ান শাহনেওয়াজ মিলাদ গাজী এই আসনের থেকে সংসদ সদস্য হিসেবে কাজ করে গেছেন। আমিও প্রাক্তন এমপি দেওয়ান ফরিদ গাজী সাহেবের সর্বকনিষ্ঠ সন্তান দেওয়ান মোহাম্মদ সাহেদ গাজী স্বতন্ত্র প্রার্থী হিসেবে এলাকার জনগণের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করি।
Reporter Name 








