
কয়রা(খুলনা)প্রতিনিধি:
খুলনার কয়রার ইসলামপুর সরকারি পুকুর থেকে সাগর সাহা (৩০) নামে ইউনিলিভার কোম্পানির এক কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (২৯ নভেম্বর) সকালে উপজেলার বাগালী ইউনিয়নের ইসলামপুর সরকারি পুকুর থেকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।
এলাকাবাসী জানায়, সকালে ওই পুকুরের ইজারাদার মোশারফ হোসেন পুকুরে মরদেহ ভাসতে দেখেন। পরে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। সাগর সাহা পাইকগাছা উপজেলার নাছিরপুর গ্রামের শংকর সাহার ছেলে।
Reporter Name 








