
মোঃশামীম হোসেন,খুলনা প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দিয়েছেন দুইজন সংসদ সদস্য ও একজন দলীয় মনোনীত মনোনয়ন প্রার্থী।
বুধবার ২৯শে নভেম্বর ২০২৩ এর দুপুর ২টা ৩০ মিনিটের দিকে খুলনা জেলা প্রশাসক দপ্তরে খুলনা জেলা প্রশাসক ও রিটার্নং অফিসার খন্দকার ইয়াসির আরেফীন এর নিকট এ মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র যারা জমা দিয়েছেন তারা হলেন : খুলনা- ২ আসনে বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও বর্তমান সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল। খুলনা -৩ আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। খুলনা-৪ আসনে খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনার রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশন মেয়ের আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হক, খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক,
Reporter Name 









