
রতন কুমার রায়,স্টাফ রিপোর্টার: ঢাকা থেকে লালমনিরহাট পর্যন্ত রেলপথে নতুন ট্রেন চালু হচ্ছে। ‘বুড়িমারী এক্সপ্রেস’ নামের ওই আন্তঃনগর ট্রেনটি আগামী ১ ডিসেম্বর থেকে বাণিজ্যিকভাবে চালু হবে।
একই দিনে সদ্য উদ্বোধন হওয়া ঢাকা-কক্সবাজার রেলরুটেও ‘কক্সবাজার এক্সপ্রেস’ নামের নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
তিনি জানান, উত্তরবঙ্গের মানুষের রেলপথে যাতায়াত আরও সহজ করতে ‘বুড়িমারী এক্সপ্রেস’ নামের নতুন একটি আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে। রাজধানীর থেকে উত্তরাঞ্চলের মানুষ সহজে এই ট্রেনে যাতায়াত করতে পারবেন।
Reporter Name 









