11:17 am, Monday, 2 November 2026

ধামইরহাটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নেতা-কর্মী নিয়ে মতবিনিময়

  • Reporter Name
  • Update Time : 10:48:26 am, Tuesday, 31 October 2023
  • 32 Time View

ধামইরহাট( নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর ধামইরহাট উপজেলার ৮নং খেলনা ইউনিয়ন পরিষদের সাবেক ও সফল চেয়ারম্যান আব্দুস সালামের উদ্যোগে খেলনা ইউনিয়ন পার্টি অফিসে কর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যে ৭টায় খেলনা ইউনিয়ন পার্টি অফিসে বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই রাজনীতির মাঠ উত্তপ্ত হয়ে উঠছে এরই ধারাবাহিকতায়, খেলনা ইউনিয়ন পরিষদের সাবেক ও সফল চেয়ারম্যান আব্দুস সালাম কর্মীদের নিয়ে এ মতবিনিময় সভা করেন। তিনি বলেন, গত ২৮ ও‌ ২৯ এবং আজ দিনব্যাপী ক্ষমতাসীন দল আওয়ামীলীগ সরকারের পদ ত্যাগের দাবিতে বিরোধী দল বিএনপি রাজধানীতে মহাসমাবেশ করে। ঐ মহাসমাবেশকে কেন্দ্র করেই রাজধানীতে ঘটে অগ্নিসংযোগ, পুলিশ নিহত, সাংবাদিকের উপর হামলা, গুলি, ইট পাটকেল নিক্ষেপ, ধাওয়া- পাল্টাধাওয়া।

এতে একজন পুলিশ নিহত হওয়া সহ শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সাংবাদিকরা আহত হন।

আবারো অপরাজনীতি দল ৭২ ঘন্টা অবরোধ কর্মসূচি ঘোষণা করে, তাদের সকল বাঁধা অতিক্রম করে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় বিজয়ী করার লক্ষে সকলে এক হয়ে নৌকা পক্ষে নির্বাচন করতে হবে। আমাদের লক্ষ্য একটি বাংলাদেশ আওয়ামীলীগ কে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে, বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে বলে সকালের শুভ কামনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

ধামইরহাটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নেতা-কর্মী নিয়ে মতবিনিময়

Update Time : 10:48:26 am, Tuesday, 31 October 2023