
সুজন মাহমুদ,মাগুরা জেলা প্রতিনিধি:মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের যশপুর মহিলা দাখিল মাদ্রাসার সুবিধা বঞ্চিত বা পিছিয়ে পড়া শিক্ষার্থীদের অনুদানের টাকা আত্মসাৎ এর অভিযোগ পাওয়া গেছে।উক্ত মাদ্রাসার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মারুফার বাবা হুমায়ুন কবিরের অভিযোগের ভিত্তিতে যশপুর মহিলা দাখিল মাদ্রাসায় সরজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়।এ বিষয় নিয়ে তালিকায় থাকা সুবিধাভোগী শিক্ষার্থীদের সাথে কথা বললে তারা বলেন আমরা কোন টাকা পায়নি,যারা পেয়েছে তাদের নাম তালিকায় নেই। যে সকল সুবিধা বঞ্চিত শিক্ষার্থী উক্ত টাকা পেয়েছে তারা ৫০০০ টাকার পরিবর্তে ২০০০ টাকা করে পেয়েছে।
সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পরিবারের সাথে কথা বলে জানা যায় মাদ্রাসা সুপার ও সভাপতির জোকসাজে অনুদানের টাকা সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের কে না দিয়ে তারা তাদের অধিকতর নিজস্ব কিছু শিক্ষার্থীকে ২০০০ টাকা করে প্রদান করে এবং বাকি টাকা মাদ্রাসার সুপার মোঃ মহসিন ও সভাপতি মোঃ পিয়ার আলী আত্মসাৎ করেছেন বলে তারা অভিযোগ করেন।
সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের টাকা আত্মসাৎ করতে তারা মূল তালিকা থেকে শিক্ষার্থীর নাম,বাবার নাম এবং রোল নাম্বার পরিবর্তন করেছে বলে জানা গেছে।
এ বিষয় নিয়ে যশপুর মহিলা দাখিল মাদ্রাসার সুপার মোঃ মহসিন এর সাথে মোবাইল ফোনে কথা বলতে চাইলে তিনি মোবাইল ফোনে কোন বিষয়ে কথা বলবে না বলে ফোন রেখে দেয়। প্রতিষ্ঠানের সভাপতি মোঃ পিয়ার আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান আমরা সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদেরকে ২০০০ টাকা করে প্রদান করি এবং বাদবাকি টাকা প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজে ব্যয় করি। এ ব্যাপারে মাধ্যমিক শিক্ষা অফিসার মালা রানীর সাথে কথা বললে তিনি বলেন এমনটি হওয়ার কথা নয়, যদি টাকা আত্মসাৎ এর ঘটনাটি প্রকৃতপক্ষে ঘটে তাহলে তদন্ত পূর্বক তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Reporter Name 











