
মোঃমাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ খাগড়াছড়ির রামগড় পিলাকছড়া এলাকা থেকে ভারতীয় মদ জব্দ করেছে রামগড় ৪৩ বিজিবি।
রবিবার ভোর রাতে রামগড় ৪৩ বিজিবির আওতায় লাচারীপাড়া বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ জাকির হোসেনের নেতৃত্বে একটি টহল দল কর্তৃক মদ জব্দ করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পিলাকছড়া এলাকায় অভিযান চালায় রামগড় ৪৩ বিজিবি। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়।
এরপর মালিকবিহীন ৫১ বোতল মদ জব্দ করা হয়, যার বাজার মুল্য ৭৬ হাজার ৫ শত টাকা। মদ ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে।
রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, সীমান্তে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না। মাদক চোরা চালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত।
Reporter Name 










