11:17 am, Monday, 2 November 2026

আক্কেলপুরে বাল্যবিবাহ মা ও খালা কারাগারে

  • Reporter Name
  • Update Time : 09:29:25 pm, Saturday, 28 October 2023
  • 31 Time View

আতিয়ার রহমান রাজু,আক্কেলপুর প্রতিনিধি:বিয়ের পরেও রক্ষা হয়নি অপ্রাপ্ত বয়স্ক বর-কনের। সাজানো বাসর ঘর রেখে পালিয়ে যেতে হয়েছে তাদের। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের পাইকরদাড়িয়া গ্রামে। এ ঘটনায় বরের মা ও খালা কারাগারে।

গোপন সংবাদের ভিত্তিতে বরের বাড়িতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন আক্কেলপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ফিরোজ হোসেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, শুক্রবারে আক্কেলপুর উপজেলার পাইকরদাড়িয়া গ্রামের ১৮ বছর বয়সী বরের নিজ খালার মাধ্যমে পার্শ¦বর্তী নঁওগা জেলার বদলগাছী শ্রীরামপুর গ্রামের ১৬ বছর বয়সী এক কিশোরীর বিয়ে হয়।

এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বরের বাড়িতে উপস্থিত হয় সহকারী কমিশনার (ভূমি) মো. ফিরোজ হোসেন।

এসময় উপস্থিতি টের পেয়ে বাসা থেকে পালিয়ে যায় বর-কনে ও বরের বাবা।

বাড়ির একটি ঘর রয়েছে সাজানো। ঘটনার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমান আদালত বরের মা বানু বিবিকে ৬ মাস ও বিয়ের ঘটক সোনামুখী ইউনিয়নের আব্দুল মান্নানের স্ত্রী খানু বিবিকে (বরের খালা) ১ বছরের কারাদন্ড প্রদান করেন।

সহকারী কমিশনার (ভূমি) মো. ফিরোজ হোসেন বলেন,‘ বাল্য বিবাহ একটি দন্ডনীয় আপরাধ। এই অপরাধে তাদের দুইজনকে সাজা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন বাল্য বিবাহ রোধে কঠোর অবস্থানে রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

আক্কেলপুরে বাল্যবিবাহ মা ও খালা কারাগারে

Update Time : 09:29:25 pm, Saturday, 28 October 2023