
শামীম হোসেন নয়ন,সহঃ বার্তা সম্পাদক:“বিশ্ব হাত ধোয়া দিবস” উপলক্ষ্যে “জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর”-২০২৩ উদযাপণ করলো বেনাপোল পৌরসভা। স্বাস্থ্য ঝুকি এড়াতে প্রতি বছর দিবসটি পালণ হয়ে থাকে। এবারকার প্রতিপাদ্য বিষয় “আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত”।
পৌর এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পৌরসভার আয়োজনে এবং এসএনভি,ঢাকা আহছানিয়া মিশন,উন্নয়ণ(নগর মাতৃসদন) এর সার্বিক সহযোগীতায় র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার(২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে পৌরসভা প্রাঙ্গণ থেকে র্যালি টি বের করা হয়। “আপনার নাগালে পরিচ্ছন্ন হাত” এই প্রতিপাদ্য নিয়ে র্যালি’ র নেতৃত্ব দেন বেনাপোল পৌর মেয়র,মোঃ নাসির উদ্দিন। র্যালি তে অংশ নেন- বেনাপোল পৌর অফিস কার্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ সহ পৌর প্যানেল মেয়র,সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ৯টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলরগণ।
র্যালি টি বেনাপোল পৌর শহর এলাকার প্রধান প্রধান সড়ক এবং বেনাপোল বন্দর সংলগ্ন সড়ক এলাকা প্রদক্ষিণ শেষে পূণরায় পৌরভবণ কার্যালয়ে এসে শেষ হয়। পরে পৌর ভবণে আয়োজিত স্যানিটেশন বিষয়ক আলোচনায় অংশ নেন পৌর নেতৃবৃন্দ।
আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র,মোঃ নাসির উদ্দিন বলেন, “পরিসংখ্যান অনুযায়ী দেশের জনসংখ্যার মোট ২৫.২ শতাংশ মানুষ এখনও পর্যন্ত সাবান দিয়ে হাত ধৌত করেনা। তাই, জীবাণুকে ধ্বংস করতে হাত ধোয়ার কোন বিকল্প নেই, যার যার কর্মক্ষেত্রে কাজ শেষে হাত ধুয়ে খাবার গ্রহণ করতে হবে। স্বাস্থ্য সুরক্ষা এবং স্বাস্থ্য ঝুকি এড়াতে হাত ধোয়া একান্ত প্রয়োজন”।
আলোচনায় অংশ নেন-পৌর সচিব-মোঃ সাইফুল ইসলাম বিশ্বাস,ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন,প্রশাসনিক কর্মকর্তা-বি,এম রনি, স্বাস্থ্য কর্মকর্তা- হাফিজুর রহমান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর-জুলেখা খাতুন(১,২,৩),মীম খাতুন(৪,৫,৬),প্যানেল মেয়র-১ কামরুন্নাহার আন্না(৭,৮,৯), ১নং ওয়ার্ড কাউন্সিলর-সুলতান আহম্মেদ বাবু,২নং ওয়ার্ড কাউন্সিলর-শরিফুল ইসলাম শরিফ,৩নং ওয়ার্ড কাউন্সিলর-মিজানুর রহমান মিজান,৪নং ওয়ার্ড কাউন্সিলর-মোঃ শাহীন,৫নং ওয়ার্ড কাউন্সিলর-আজিম উদ্দিন গাজী,৬নং ওর্যার্ড কাউন্সিলর-আসাদুর রহমান আসাদ, ৭নং ওয়ার্ড কাউন্সিলর-মজনুর রহমান মজনু,৮নং ওয়ার্ড কাউন্সিলর-হাসানুর রহমান তাজিন,৯নং ওয়ার্ড কাউন্সিলর-মোঃ কামাল হোসেন। স্যানিটেশন ইন্সপেক্টর-মোছাঃ রাশিদা খাতুন।
Reporter Name 









