
মোঃ শামীম হোসেন,খুলনা প্রতিনিধি: মোংলার দিগরাজে ০৮ দলীয় ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর সেমিফাইনাল ও ফাইনাল খেলা জমকানো অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ অনুষ্ঠিত হবে।
২৭ শে অক্টোবর শুক্রবার রাত ৮ টায় শুভ উদ্বোধনের মধ্যে দিয়ে এই খেলা শুরু হয়। ২৮ শে অক্টোবর শনিবার সন্ধ্যা ৬ টায় প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে রুপসা ফাইটার ফুটবল একাদশ বনাম ভরসা পুর একাদশ। দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে রাত ৮ টায় শান্তি নগর যুব স্পোর্টিং ক্লাব বনাম নিসা এফসি একাদশ।
রাত ৯ টায় সেমিফাইনালে বিজয়ী দুই দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। পরে রাত ১০ টায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণী করা হবে। এই খেলার আয়োজক শান্তি নগর আবাসিক এলাকার যুব উন্নয়ন স্পোর্টিং ক্লাবের পক্ষে আব্দুল মোমিন বলেন বিজয়ী চ্যাম্পিয়ন দলকে নগদ ১০ হাজার টাকা ও টুপি এবং রানার্সআপ দলকে নগদ ৭ হাজার টাকা ও টুপি দিয়ে সন্মানিত করা হবে।
এছাড়া প্রতি খেলায় ম্যানওপদা ও শ্রেষ্ঠ খেলোয়াড়কে পুরস্কৃত করা হচ্ছে। সমগ্রহ খেলা পরিচালনা করছেন মোঃ হাফিস বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর নিবন্ধিত রিফারি সাথে সহকারী রিফারি হিসেবে আছেন দিনার গোলদার ও মোঃ ওমর ফারুক। ০৮ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর প্রথম রাউন্ডের খেলার ফলাফল প্রথম ম্যাচ ফ্রেন্ডস জন বনাম নিসা এফসি একাদশ।
খেলায় দুই দলের মধ্যে কোন গোল না হওয়ায় ট্র্যাইফেকার অনুষ্ঠিত হয়। ট্র্যাইফেকারে ফ্রেন্ডস জন ২ গোল এবং নিসা এফসি ৩ গোল করে ফ্রেন্ডসজনকে পরাজিত করে নিসা এফসি জয়লাভ করেন। প্রথম খেলায় নিসা এফসি জয়লাভ করে প্রথম সেমিফাইনালে উত্তীর্ণ হয়। দ্বিতীয় ম্যাচ আদর্শ ক্লাব বনাম রুপসা ফাইটার ফুটবল একাদশ। খেলায় রুপসা ফাইটার ফুটবল একাদশ ০-৫ গোল করে আদর্শ ক্লাবকে পরাজিত করে।
রুপসা ফাইটার ফুটবল একাদশের পক্ষে নুর হোসেন ৪ গোল এবং সজিব ১ গোল করে দ্বিতীয় সেমিফাইনালে উত্তীর্ণ হয়। তৃতীয় ম্যাচ কেকজন বনাম ভরসাপুর একাদশ এর মধ্যে অনুষ্ঠিত হয়।
খেলায় কোন দল গোল না করতে পারায় ট্র্যাইফেকার অনুষ্ঠিত হয়। ট্র্যাইফেকারে কেকজন ১ গোল ভরসাপুর ৩ গোলে করে কেকজনকে পরাজিত করে তৃতীয় সেমিফাইনালে উত্তীর্ণ হয়। চতুর্থ ম্যাচ শান্তিনগর যুব স্পোর্টিং ক্লাব বনাম তালুকদার ট্রেডার্স একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়।
শান্তিনগর যুব স্পোর্টিং ক্লাবের প্রসেন ১ সবুজ ২ গোল করে তালুকদার ট্রেডার্স একাদশকে ০-৩ গোলে পরাজিত করে চতুর্থ সেমিফাইনালে উত্তীর্ণ হয়। এদের মধ্যে প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। সকলকে সেমিফাইল ও ফাইনাল খেলা দেখার জন্য আহবান করা হলো। প্রচারে শান্তি নগর আবাসিক এলাকার যুব উন্নয়ন স্পোর্টিং ক্লাব।
Reporter Name 










