
এস এম আওলাদ হোসেন,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:উপনির্বাচন ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ গ্রহনযোগ্য করতে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।
আজ(২৬ অক্টোবর) বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভার পূর্বে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিব মো.জাহাংগীর আলম, জেলা প্রশাসক সুরাইয়া জাহান, পুলিশ সুপার তারেক বিন রশিদ, কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয় ও রিটার্নিং কর্মকর্তা ফরহাদুল ইসলামসহ আরো অনেকে।
নির্বাচন কমিশনার বলেন, সংবিধানের বাধ্যবাদকতা থাকায় এ নির্বাচনের আয়োজন। যদিও এখানে বিজয়ী ব্যক্তি সংসদ অধিবেশনে যোগ দিতে পারবেন না।
তবে যদি বিশেষ কোন অধিবেশন হয়ে থাকে, তবেই তিনি সংসদ অধিবেশনে যোগ দেওয়ার সুযোগ পাবেন। নির্বাচন অনেক চ্যালেঞ্জিং। কারন এখানে কোন সিসি ক্যামেরা থাকবে না। আর ভোট হবে ব্যালটের মাধ্যমে।
তাই সর্বোচ্ছ সতর্ক থাকতে হবে, নির্বাচন পরিচালনায় জড়িত ও আইন-শৃঙ্খলা বাহিনীকে। তবে যদি প্রাার্থী ও তাদের কর্মী সমর্থকরা সহযোগিতা না করে, তাহলে আমরা চাইলেও অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে কিছুটা হিমসিম খেতে হবে। এজন্য
Reporter Name 








