
অভয়নগর প্রতিনিধি:যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ছাত্র লীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ইন্জিনিয়ার আরশাদ পারভেজ এর পক্ষ থেকে সনাতন ধর্মাবলাম্বীদের মাঝে শাড়ি ও লুংগী বিতরণ করা হয়।
প্রায় ৩ শতাধিক নারী পুরুষকে শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের সভাপতিত্বে শাড়ি লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ০৬ নং বাঘুটিয়া ইউনিয়নের পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তাপস দাস,সিংগাড়ী বঙ্গবন্ধু ইনস্টিটিউট এর সভাপতি শেখ আজিজুর রহমান,সিংগাড়ী বঙ্গবন্ধু ইনস্টিটিউট এর সাধারণ সম্পাদক ও অভয়নগর উপজেলা তাতী লীগের সাধারণ সম্পাদক এম এম আজিম উদ্দিন,০৩ নং ওয়ার্ড আওয়ামিলীগ সাধারণ সম্পাদক সরদার নাসির উদ্দিন,সাবেক ইউপি সদস্য আব্বাস বিশ্বাস, সিংগাড়ী বাজার কমিটির সভাপতি শফিকুল ইসলাম মোড়ল সহ আরও অনেকে।