
তানজিমুন রিশাদ, বরিশাল : বরিশালে কাউনিয়া থানা পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে (১০ অক্টোবর) রাত সাড়ে ১২ টার দিকে এসআই গোবিন্দ চন্দ্র দাস,এস আই শামসুল ইসলাম, এ এস আই শওকত,এ এস আই ফারুক হোসেন এএসআই কামরুল ইসলাম একটি আভিযানিক টিম কাউনিয়া থানাধীন নগরীর ভাটিখানা পূজা মন্দিরের সামনে থেকে দুই কেজি গাঁজাসহ আজিজ বেপারী(৬৫) ও আমান খান (৫৪) নামের দুই মাদক কারবারীকে আটক করেন।
Reporter Name 








