
মোঃ আমজাদ হোসেন রতন, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ শারদীয় দুর্গাপূজা ২০২৩ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রস্তুতি সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল- (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। উপজেলা নির্বাহী অফিসার রেজা মো. গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বকর, পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন কুমার সাহা, বীর মুক্তিযোদ্ধা নীরন্দ্র কুমার সাহা পোদ্দার, বাবু সম্ভু নাথা সাহা প্রমূখ।
Reporter Name 







