
মোমিন ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে বিদেশ থেকে ছুটিতে আসা প্রবাসী রমজান আলী (৩০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
রবিবার বিকাল সাড়ে ৩ টার দিকে সদর উপজেলার মহারাজপুর ঘোড়ারস্টান্ড মোড়ে এই দুর্ঘনা ঘটে। নিহত রমজান আলী সদর উপজেলার ভাগ্যমানপুর লাহাপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে। সে সৌদি আরবের একটি রেস্টুরেন্টে কাজ করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে বাসা থেকে বের হয়ে ঘোড়ারস্টান্ডে যাচ্ছিলো প্রবাসী রমজান।
এমন সময় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মহারাজপুর ঘোড়ারস্টান্ডে সোনামসজিদ থেকে আসা পাথর বোঝায় ট্রাকের সঙ্গে বিপরীত থেকে আশা মোটরসাইকেলে থাকা প্রবাসী রমজান আলীর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা ট্রাকের চালককে আটক করলেও পরবর্তীতে সে পালিয়ে যায়। তবে চালকের নাম জানা সম্ভব হয়নি।
নিহতের শশুর মনিরুল ইসলাম জানান, রমজান আলী ৪ মাস আগে সৌদি আরব থেকে ছুটিতে দেশে এসেছেন। ছুটি শেষে আগামী ২০ অক্টোবর তার সৌদি আরব ফিরে যাওয়ার কথা ছিলো।
Reporter Name 








