
মোমিন ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ থেকে : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শংকরবাটি মন্ডলপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন মহিলা নিহত হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মহিলা জুথি (২২), একই এলাকার মোঃ রাশিদুল ইসলামের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, শনিবার সকাল ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শংকরবাটি মন্ডলপাড়া এলাকার মোঃ রাশিদুল ইসলামের স্ত্রী জুথি বিদ্যুৎপৃষ্ট হন। তাৎক্ষনিক জুথিকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Reporter Name 








