
মোঃ মিরাজুল শেখ, বাগেরহাট থেকে : বাগেরহাটের চিতলমারী উপজেলার শিবপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়াস ছিলো ৬৭ বছর। মরহুম আবুল কালাম স্ত্রী সহ ১ ছেলে ১ মেয়ে ও বহু গুণগ্রহী রেখে গেছেন।
বীর মুক্তি যোদ্ধা আবুল কালাম আজাদ ফুঁসফুঁসের ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় শুক্রবার (০৬ অক্টোবর) ভোর ৫টায় ইন্তেকাল করেন। একই দিন বাদ আছর মোল্লাহাটের আড়ুয়াঢিহি মাদ্রাসা চত্বরে মরহুমের মরদেহ রাস্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।গার্ড অব অনার শেষে হাজারো মুসল্লিদের আগমনে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
গার্ড অব অনারের নের্তৃত্বদেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), বেদবতী মিস্ত্রি। সাথে ছিলেন থানার অফিসার ইনচার্জ এ এইচ এম কামরুজ্জামান খানসহ সঙ্গীয় ফোর্স ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নের্তৃবৃন্দ।
Reporter Name 








