10:16 am, Monday, 2 November 2026

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধ, সাংবাদিকের ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

  • Reporter Name
  • Update Time : 07:28:51 pm, Friday, 6 October 2023
  • 59 Time View

এস এম আওলাদ হোসেন, সিনিয়র রিপোর্টার : লক্ষ্মীপুর জমি সংক্রান্ত বিরোধের জেরে দৈনিক সবুজ জমিন পত্রিকার সম্পাদক আফজাল হোসেন সবুজ এর বড় ভাই নুর নবী বকুল (৬৫) কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে জাফর আহমেদ পলাশ গংদের বিরুদ্ধে।

শুক্রবার (৬ অক্টোবর) সকালে সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বকুল একই এলাকার আলী রাজা পাটওয়ারী বাড়ির মৃত অজি উল্যা মাস্টারের ছেলে।

নিহতের স্বজনরা জানান, স্থানীয় আব্দুর রউফ গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল একই এলাকার নুর নবী বকুলদের। সকালে বিরোধের জমি থেকে সুপারি পাড়তে যায় প্রতিপক্ষ আব্দুর রউফ মাস্টার, আসরাফ ইসলাম বাবুল, জাফর আহমেদ পলাশ গংরা।

তারা আরও জানান, বকুল এতে বাধা দেওয়ায় উভয় পক্ষের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বকুলকে ঘুষি দেয় ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে বলে অভিযোগ তার পরিবারের। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক কমলাশীষ রায় বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তি মারা গেছেন। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধ, সাংবাদিকের ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

Update Time : 07:28:51 pm, Friday, 6 October 2023