2:11 pm, Monday, 2 November 2026

পাঁচবিবিতে ধান ক্ষেতে পড়েছিল কলেজ ছাত্রের মরদেহ

  • Reporter Name
  • Update Time : 03:57:02 pm, Friday, 6 October 2023
  • 40 Time View

জান্নাতুল ফেরদৌস : পাঁচবিবিতে ধান ক্ষেতে পড়েছিল কলেজ ছাত্রের মরদেহ। জয়পুরহাটের পাঁচবিবিতে সৌরভ হোসেন (১৮) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে পাঁচবিবি উপজেলা বড় মোহাম্মদপুর গ্রামের ধানক্ষেত থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত কলেজছাত্র সৌরভ হোসেন পাঁচবিবি উপজেলার বড় মোহাম্মদপুর গ্রামের জহুরুল ইসলাম খাজার ছেলে। সে সড়াইল আদর্শ বিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থী।

(ওসি) জাহিদুল হক জানান, কলেজ ছাত্র সৌরভ বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে বের হয়ে যান। রাতেই তিনি আর বাড়ি ফেরেননি। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে তাকে পাননি। পরে আজ শুক্রবার সকালে বড় মোহাম্মদপুর গ্রামের ধানক্ষেতে সৌরভের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরও জানান, গলায় ছুরিকাঘাত ও বাম হাতের রগ কাটা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর মরদেহ সেখানে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। কি কারণে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

পাঁচবিবিতে ধান ক্ষেতে পড়েছিল কলেজ ছাত্রের মরদেহ

Update Time : 03:57:02 pm, Friday, 6 October 2023