
রাজবাড়ী প্রতিনিধি: কালুখালীতে যুবলীগ সভাপতির উপর হামলা : মোটরসাইকেল ভাঙচুর। আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের শান্তি সমাবেশ কে কেন্দ্র করে ইউনিয়ন যুবলীগ সভাপতি মো: জামির হোসেন জয় (৩৫) এর উপর হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৩ জুন) রাত সাড়ে আটটার দিকে রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের হাটগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
মো: জামির হোসেন জয় বোয়ালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও উপজেলা যুবলীগের সদস্য। এছাড়াও তিনি বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য।
জামির হোসেনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমি সন্ধ্যার পর যথারীতি বাইরে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেড় হয়ে হাটগ্রাম জিল্লুর দোকানের সামনে আসলে প্রায় ১০ টি মোটরসাইকেল যোগে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ প্রায় ২০ জন হামলা করতে গেলে স্থানীয়রা এগিয়ে আসলে তারা স্থান ত্যাগ করার আগে ২টি মোটরসাইকেল ভাঙচুর করে। পরে আমার বাড়িতে হামলা চালায়।
তিনি আরও বলেন, গতকাল যুবলীগের শান্তি সমাবেশ কে কেন্দ্র করে মদাপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মজনুর নিদ্দেশে বোয়ালিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড মেম্বার আবু জাফর খা এই হামলা চালিয়েছে।
মদাপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মজনুর সাথে মুঠোফোনের কথা হলে তিনি বলেন, ওই হামলার বিষয়ে আমি কিছু জানি না।তবে জাফর মেম্বরের সাথে জামির মেম্বরের মধ্যে দীর্ঘদিনের কোন্দল আছে।
ইউপি সদস্য আবু জাফর খার সাথে মুঠোফোনে কথা বলার একাধিক বার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
Reporter Name 








