2:14 pm, Monday, 2 November 2026

ভাষা শহীদদের প্রতি ছাত্র ঐক্য পরিষদ ও যুব ঐক্য পরিষদ শ্রদ্ধা নিবেদন

  • Reporter Name
  • Update Time : 10:46:12 pm, Tuesday, 21 February 2023
  • 43 Time View

শরীয়তপুর জেলা প্রতিনিধি : ভাষা শহীদদের প্রতি ছাত্র ঐক্য পরিষদ ও যুব ঐক্য পরিষদ শ্রদ্ধা নিবেদন। ১৯৫২ সালে বাংলা ভাষাকে আমাদের জাতীয় ভাষার স্বীকৃতির জন্য রাজপথে সংগ্রাম করেন আমাদের দেশের অনেক ছাত্র, যুবকসহ আপামর জনতা। সেই সময় রাজপথে সংগ্রাম করতে গিয়ে ঘাতকের গুলির আঘাতে মৃত্যুবরন করেন রফিক,শফিক, সালাম,বরকতসহ অনেক সাধারন ছাত্র ও যুবক।

সেই থেকেই ২১শে ফেব্রুয়ারীকে প্রতিবছর শহীদ দিবস হিসেবে পালন করা হয়।পৃথিবীতে ভাষার জন্য আর কোন দেশে বাংলাদেশের মত সংগ্রাম করেনি এবং সংগ্রাম করে বুকের তাঁজা রক্ত ঝরায়নি। তাই পরবর্তীতে ২১ শে ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ শে ফেব্রুয়ারি ২০২৩ ইং উপলক্ষ্যে শরীয়তপুর জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ ও বাংলাদেশ যুব ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা শাখা।

২১শে ফেব্রুয়ারীর প্রথম প্রহর রাত ১২ঃ০১ মিনিটে শরীয়তপুরের স্থানীয় সাংসদ, জেলা প্রশাসন এবং বিভিন্ন সংগঠনের সাথে সাথে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ ও বাংলাদেশ যুব ঐক্য পরিষদ এই সংগঠন দুটি।

এসময় সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা শাখার সভাপতি শ্রী সমীর চন্দ্র শীল, সাধারন সম্পাদক নিলয় ভট্টাচার্য, ছাত্র ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা শাখার সাধারন সম্পাদক রুপক চক্রবর্তী, যুব ঐক্য পরিষদ শরীয়তপুর সদর উপজেলা শাখার সাধারন সম্পাদক আশিষ সেন সুব্রত,যুব ঐক্য পরিষদ এর সদস্য শরৎ চন্দ্র দাস, বিশ্বজিৎ দে, ছাত্র ঐক্য পরিষদের সদস্য সীমান্ত দে সহ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

ভাষা শহীদদের প্রতি ছাত্র ঐক্য পরিষদ ও যুব ঐক্য পরিষদ শ্রদ্ধা নিবেদন

Update Time : 10:46:12 pm, Tuesday, 21 February 2023