4:07 pm, Monday, 2 November 2026

সোনাইমুড়িতে তিন বাড়ির কবরস্থানের জন্য ৪শতক জমি কিনে দিলেন এমপি এইচ.এম. ইব্রাহিম

  • Reporter Name
  • Update Time : 09:02:46 pm, Thursday, 24 March 2022
  • 26 Time View

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ সোনাইমুড়িতে তিন বাড়ির কবরস্থানের জন্য ৪শতক জমি কিনে দিলেন এমপি । নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের এমপি এইচ.এম ইব্রাহিম সুবিধাভোগী সহ ওয়ার্ড পর্যায়ে এলাকাবাসীর সাথে গত ০৯মার্চ থেকে মতবিনিময় সভা করে আসছেন। এরই ধারাবাহিকতায় গত বুধবার সকালে তিনি সোনাইমুড়ির চাষীরহাট ইউনিয়নের ২নং ওয়ার্ডে মতবিনিময় সভার শেষ পর্যায়ে ৮২ বছরের বয়সের এক বৃদ্ধা দাঁড়িয়ে এমপি কে বলেন তিনি মারা গেলে তাকে কবর দেওয়ার কোন জায়গা নাই। এই কথা বলে বৃদ্ধা কেঁদে দেন।

এইচ.এম ইব্রাহীম এমপি জানান, সভা শেষ করে তিনি ঐ মহিলার জাহানারাবাদ গ্রামের মালেক ড্রাইভারের বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি দেখেন ৩টি বাড়ির লোকজনের বসত ঘর ব্যতিত আর কোন জায়গা নেই। তখন তিনি এই তিন বাড়ির লোকজনের কবরস্থানের জন্য ৪শতাংশ জমি নিজের অর্থায়নে ক্রয় করে দেন। এমপি এইচ.এম ইব্রাহীমের তাৎক্ষণিক এই মহৎ কাজের জন্য এলাকাবাসী কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য এমপি’র এই ধরনের মতবিনিময় সভা পর্যায়ক্রমে চাটখিল ও সোনাইমুড়ির ১৬২ ওয়ার্ডে সম্পন্ন করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

সোনাইমুড়িতে তিন বাড়ির কবরস্থানের জন্য ৪শতক জমি কিনে দিলেন এমপি এইচ.এম. ইব্রাহিম

Update Time : 09:02:46 pm, Thursday, 24 March 2022