8:47 am, Monday, 2 November 2026

গোদাগাড়ীতে ধানের জমিতে পানি না পেয়ে ২ আদিবাসী কৃষকের বিষ পান

  • Reporter Name
  • Update Time : 05:43:51 pm, Thursday, 24 March 2022
  • 27 Time View

মোঃ সুজন আহাম্মেদ, গোদাগাড়ীতে ধানের জমিতে পানি না পেয়ে ২ আদিবাসী কৃষকের বিষ পান। রাজশাহীর গোদাগাড়ীতে ধানের জমিতে পানি না পেয়ে প্রতিবাদে দুই সাঁওতাল কৃষক বিষপান করেছেন। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। (তারিখ ২৪-০৩-২০২২) বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে গোদাগাড়ীর ঈশ্বরীপুর এলাকায়। ঘটনার পরে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের নিয়োগকৃত গভীর নলকূপের অপারেটর (ড্রাইভার) পালিয়ে গেছে। এলাকায় সাঁওতাল সম্প্রদায়ের মাঝে চরম ক্ষোভ বিস্তার করছে।

মৃত ব্যক্তি হলেন অভিনাথ মার্ডি (৩০)। একই সঙ্গে বিষপান করে গুরুতর অসুস্থ হয়েছেন তার চাচাতো ভাই রবি মার্ডি (৩২)। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে অভিনাথ মার্ডি ও তার চাচাতো ভাই রবি মার্ডি তাদের ধানের জমিতে পানি দেওয়ার জন্য বিএমডিএর অপারেটরের (ড্রাইভার) কাছে যান। ধানের জমিতে পানি দেওয়ার পরে তারা ওই জমিতে পোকা মারা বিষ প্রয়োগ করবেন বলে ওই অপারেটরকে ড্রাইভার) জানান। প্রতি উত্তরে ডিপের (ড্রাইভার) অপারেটর বলেন, ‘পানি দিতে পারব না। তোরা নিজেরাই সেই বিষ খেয়ে নে।’ এই কথা শোনার পরে প্রতিবাদে দুই ভাই সেখানেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন।

এর পর স্থানীয়রা দুজনকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা অভিনাথ মার্ডিকে মৃত্যু ঘোষণা করেন। গুরুতর অবস্থায় রবি মার্ডিকে হাসপাতালে ভর্তি করা হয়।

গোদাগাড়ী থানার ওসি কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এই ঘটনা শোনার পরে পুলিশ পাঠানো হয়েছে। তবে অপারেটরকে(ড্রাইভার) পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

গোদাগাড়ীতে ধানের জমিতে পানি না পেয়ে ২ আদিবাসী কৃষকের বিষ পান

Update Time : 05:43:51 pm, Thursday, 24 March 2022