2:50 pm, Monday, 2 November 2026

আ’লীগের সম্মেলনে সংঘর্ষের জের ধরে দু’জনকে পিটিয়ে জখম, বাড়িতে হামলা

  • Reporter Name
  • Update Time : 10:41:28 pm, Wednesday, 23 March 2022
  • 56 Time View

মোঃ সুজন আহাম্মেদ : আ’লীগের সম্মেলনে সংঘর্ষের জের ধরে দু’জনকে পিটিয়ে জখম, বাড়িতে হামলা। রাজশাহীর বাঘায়,দুইজনকে পিটিয়ে গুরুতর জখমের অভিযোগ সহ বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার ২৩ মার্চ বিকেলে বাড়িতে হামলার ঘটনা ঘটে।

পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেরাজ সরকারের বাড়িতে ইট পাটকেল ছুড়ে হামলা করা হয়। এর আগে পৃথক পৃথক ঘটনায় আহত হয় দু’জন। তাদের একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও আরেকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান,যেসব ঘটনা ঘটছে,তার সবকিছুর মূলে হচ্ছে,বাঘা উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে সংঘর্ষের জের ধরে। এসব ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

আহত রতন আলী (২৫)’র সহোদর ভাই সুমন আলী জানান, বুধবার ২৩ মার্চ সকাল সাড়ে ১১টার দিকে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল রতন আলী। এ সময় অতর্কিত হামলা চালিয়ে বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে রতন আলীকে মারপিট করে, জেলা আওয়ামী লীগের সদস্য ও বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাছ আলীর সমর্থকরা।

তার দাবি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির সমর্থিত লোকজনকে ভটভটি গাড়িতে সম্মেলন স্থলে নিয়ে যাওয়ার অনুরাগে তার ভাইকে মারধর করা হয়েছে। রতন আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে কিশোরপুর গ্রামের একরাম আলীর ছেলে।

স্থানীয়রা জানান, এ ঘটনার পর আক্কাছের ভাগ্নে মেরাজ সরকারের বাড়িতে ইট পাটকেল ছুড়ে হামলা করা হয়। বিষয়টি নিশ্চিত করে,মেরাজ সরকারের বাড়ির নিকটবর্তী আলাইপুর বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসএম মানিক জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই হামলাকারিরা দ্রুত চলে যায়।

এর আগেরদিন মঙ্গলবার ২২ মার্চ রাত সাড়ে ৭টার দিকে প্রতিপক্ষের আঘাতে গুরুতর জখম হন আকুল হোসেন। সে বাঘা পৌর সভার সাবেক মেয়র আক্কাছ আলীর ছোট ভাই ও কলিগ্রামের বাসিন্দা সোলাইমান হোসেনের ছেলে। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আক্কাছ আলীর মুঠোফোন বন্ধ পেয়ে তার ভাগ্নে, পাকুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মেরাজ সরকারের সাথে যোগাযোগ করলে তিনি জানান, নারায়নপুর বাজারে জেবু নামের এক ব্যবসায়ীর দোকানে তার সাথে কথা বলছিল। এ সময় উঠতি বয়সের কয়েকজন যুবক অতর্কিত হামলা চালিয়ে মারধর করে গুরুতর জখম করে। তারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির সমর্থক বলে দাবি করেছেন মেরাজ সরকার।

নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শীরা জানান, তাদের হাতে হাতুড়ি ও চাইনিচ কুড়াল দেখেছেন। মারধর করেই তারা দ্রুত চলে যায়।

স্থানীয়রা জানান, সোমবার (২১ মার্চ) শাহদৌলা সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দু’পক্ষের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও সাবেক মেয়র আক্কাছ আলীসহ তার সমর্থকরা মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় নেতাদের সামনে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় পুলিশ ১৫/২০ রাউন্ড টিয়ার সেল ছোঁড়ে ও লাঠি চার্জ করে পরিবেশ শান্ত করে।

এ প্রসঙ্গে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, মেরাজের বাড়িতে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাউকে আটক করতে পারেনি। তবে সম্মেলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায়, সোমবার রাতে পুলিশ ও স্থানীয় আ’লীগ নেতা বাদি হয়ে পৃথক দুটি মামলা করেছে। দুটি মামলার একটিতে মরাধরের অভিযোগে ৩৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০০ জনকে আসামী করা হয়েছে। আরেকটিতে পুলিশের উপর হামলা ও সরকারি সম্পদ নষ্ট করার অভিযোগে ৪৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০০জনকে আসামী করা হয়েছে। দু’টি মামলায় প্রধান আসামি করা হয়েছে জেলা আওয়ামীলীগের সদস্য ও বাঘা পৌর সভার সাবেক মেয়র আক্কাছ আলীকে।

মামলায় শাওন নামের ১জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। শাওন হোসেন উপজেলার জোতকাদিরপুর গ্রামের খোস মোহাম্মদ খসুর ছেলে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে। তবে পরের ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

আ’লীগের সম্মেলনে সংঘর্ষের জের ধরে দু’জনকে পিটিয়ে জখম, বাড়িতে হামলা

Update Time : 10:41:28 pm, Wednesday, 23 March 2022