3:25 pm, Monday, 2 November 2026

সোনাইমুড়ীতে ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

  • Reporter Name
  • Update Time : 09:16:06 pm, Monday, 7 March 2022
  • 21 Time View

মো: হাসেম, নোয়াখালী থেকে : সোনাইমুড়ীতে ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা। নোয়াখালীর’ সোনাইমুড়ী উপজেলায় গাছ থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত যুবকের নাম মোঃ দেলেয়ার হোসেন (২২) সে উপজেলার সোনাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের আব্দুল হালিম লিটনের ছেলে। সোমবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়,ভোররাতে দেলেয়ার নিজ বসত ঘর থেকে ১০০গজ দূরে একটি গাছের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সকালে বাড়ির লোকজন ঝুলন্ত লাশ দেখে সোনাইমুড়ী থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীধ জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

সোনাইমুড়ীতে ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

Update Time : 09:16:06 pm, Monday, 7 March 2022