
সৈয়দ রমজান : অভয়নগরের গাজীপুর খানকা শরীফে তিনদিন ব্যাপী বিরাট ফাতেহা শরীফ আগামী ৯ মার্চ থেকে শুরু হবে। যশোরের অভয়নগর থানাধীন রাজঘাট গাজীপুর কাজী খানকা শরীফে ৩ দিনব্যাপী ৬৮তম বার্ষিক ফাতেহা শরীফ আগামী ৯-১০ ও ১১ মার্চ (রোজ বুধ-বৃহস্পতি ও শুক্রবার) অনুষ্ঠিত হবে। উক্ত ফাতেহা শরীফে প্রতিদিন দোয়া- দুরুদ, ওয়াজ নছিহত অনুষ্ঠিত হবে।
১১ মার্চ শুক্রবার আখেরী মোনাজাতের মাধ্যমে ফাতেহা শরীফ শেষ হবে। উক্ত ফাতেহা শরীফে সকল ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার জন্য খানকা শরীফের পীর কেবলা মৌলভী মো: আব্দুল কাদের বাবু আহবান জানিয়েছেন।
যোগাযোগ : ০১৯৭৭-২৮২২৯২ (বিকাশ)
Reporter Name 








