4:15 pm, Monday, 2 November 2026

চুয়াডাঙ্গা হতে গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : 11:22:26 pm, Wednesday, 2 March 2022
  • 19 Time View

মোঃ শামিম হোসেন : চুয়াডাঙ্গা হতে গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। র‌্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। সমাজে মাদকের ভয়াল থাবার বিড়ম্বনার রোধকল্পে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদকের বিরদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে।

০১ মার্চ ২০২২ তারিখ র‌্যাব-৬ (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে যে, চুয়াডাঙ্গা জেলার সদর থানা এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি একই তারিখ ১৩.৩০ ঘটিকার সময় চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন কুতুবপুর গ্রামস্থ কুতুবপুর বাজারে মিতা ফার্মেসীর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ মোতালেব মিয়া(৩৭), পিতা- মৃত সবদ আলী, সাং-আমিরপুর, থানা-চুয়াডাঙ্গা সদর, জেলা-চুয়াডাঙ্গা এবং ২। মোঃ জাহাঙ্গীর হোসেন(৩৮), পিতা-মোঃ তাহের মন্ডল, সাং-রায় লক্ষীপুর, থানা-আলমডাঙ্গা, জেলা-চুয়াডাঙ্গাদ্বয়কে গ্রেফতার করা হয়।

এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজত হতে ০৬ কেজি গাঁজা, ০২টি মোবাইল ফোন ও ০৪টি সিম কার্ডসহ উদ্ধার পূর্বক জব্দ করে।

জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে চুয়াডাঙ্গা জেলার সদর থানায় হস্তান্তর করতঃ আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

চুয়াডাঙ্গা হতে গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Update Time : 11:22:26 pm, Wednesday, 2 March 2022