
মীর দিনার হোসেন : প্রথমবারের মত ডব্লিউএফপি এক্সিকিউটিভ বোর্ডের সভাপতি নির্বাচিত বাংলাদেশ। প্রথমবারের মত বাংলাদেশ ২০২২ সালের জন্য ডব্লিউএফপি এক্সিকিউটিভ বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছে। গত ২৮শে ফেব্রুয়ারি ২০২২ ইং তারিখে ডব্লিউএফপি-এর ৩৬ সদস্যের কার্যনির্বাহী বোর্ড সর্বসম্মতিক্রমে বাংলাদেশকে তার প্রথম নিয়মিত অধিবেশনে প্রথমবারের মতো ২০২২ সালের জন্য বোর্ডের সভাপতি নির্বাচিত করে।
মোঃ শামীম আহসান, ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ফুড এন্ড এগ্রিকালচার (FAO), ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্ট (IFAD)এবং ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (WFP) স্থায়ী প্রতিনিধি সকল সদস্য রাষ্ট্রের প্রশংসার মাধ্যমে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
সূচনা বক্তব্যে রাষ্ট্রদূত আহসান বলেন বাংলাদেশ মানবিক সংকটে, বিশেষ করে সংঘাত-আক্রান্ত দেশগুলিতে এবং বর্তমান কোভিড-১৯ মহামারী যা প্রত্যাশার চেয়ে দীর্ঘস্থায়ী হয়েছে জীবন রক্ষাকারী সহায়তা প্রদানে ডব্লিউএফপি-এর প্রচেষ্টাকে সমর্থনকারী বোর্ডের নেতৃত্ব দেবে।
Reporter Name 








