
মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ চাটখিল সোনাইমুড়ীর বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের জন্য এইচ এম ইব্রাহিম এমপি’র আবেদনে ১১হাজার ভাতার কার্ড বরাদ্দ। নোয়াখালী-১ আসনের জাতীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম চাটখিল সোনাইমুড়ীর বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতার অধীনে আনার জন্য নিরলসভাবে কাজ করে আসছেন। নোয়াখালী-১ আসনের বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধীদের শতভাগ ভাতার অধীনে আনার জন্য তিনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে আবেদন করেন।
এ আবেদনের পরিপ্রেক্ষিতে সমাজকল্যাণ মন্ত্রণালয় চাটখিল সোনাইমুড়ীর ১১ হাজার বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের জন্য ভাতার কার্ড বরাদ্দ করেছেন। আগামী বছর চাটখিল সোনাইমুড়ীকে শতভাগ ভাতার অধীনে আনা হবে বলে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের একটি সূত্র জানায় সাংবাদিকদের কে জানিয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী ও সমাজকল্যাণ মন্ত্রী কে অভিনন্দন জানিয়েছেন এইচ,এম ইব্রাহিম এমপি নোয়াখালী-১ আসনের জাতীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম বলেছেন, সমাজকল্যাণ মন্ত্রনালয়ে বয়স্ক , বিধবা, প্রতিবন্ধী ও স্বামী নিগৃহীতা মহিলাদের জন্য ভাতার কার্ডের জন্য আবেদন করি।
Reporter Name 








