
পিরোজপুর প্রতিনিধি: কাউখালীর চিরাপাড়ায় কার্পেটিং কাজে নিম্নমানের অভিযোগ হয়েছে বলে দাবী এলাকাবাসীর। কাউখালী উপজেলার চিরাপাড়া ব্রীজ থেকে কলেজ মোড় পর্যন্ত রাস্তার কার্পেটিং কাজ মাত্র শেষ হয়েছে। উপজেলার গুরুত্বপূর্ন এই রাস্তার কার্পেটিং নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রীয়া বিরাজ করছে। কাজের মান যথেষ্ট নিম্ন হয়েছে বলে দাবী এলাকাবাসীর।
কার্পেটিং এর কাজ চলাকালীন সময় রাস্তার উচু নিচু স্থানে বর্ষার মৌসুমে পানি জমে রাস্তা নষ্ট না করতে পারে বার বার অনুরোধ করা হলেও কোন প্রকার কর্নপাত করেনি কন্ট্রাক্টরের এক সঙ্গী জিয়া।
কাজের সময় ভারি ও হালকা দুইটা রোলার সাইডে আনা হলেও ভারি রোলারটি চিরাপাড়া ব্রীজের ঢালে রেখে ব্যবহার না করে লোক দেখানোর উদ্দেশ্যে অলস সময় কাটায়। এক মাস যেতে না যেতেই রাস্তা থেকে পাথর গুড়া উঠে যাচ্ছে এমন জনশ্রুতি রয়েছে এলাকায়। রাস্তাটির কার্পেটিং সমতল হয়নি। রাতের আধারে বাইকের আলোতে তা স্পষ্ট ফুটে উঠে।
মোবাইলে তোলা ছবিতে কার্পেটিং এর ত্রুটি তুলেধরা সম্ভব নয় তার পরেও চেষ্টা করেছি মাত্র। কাউখালীর গুরুত্বপূর্ন রাস্তাটির কাজ প্রশাসনে চোখের সম্মুখে আত্মসাত হয়ে যাচ্ছে দেখার কি কেউ নাই?
Reporter Name 








