7:35 am, Monday, 2 November 2026

সাংবাদিক মুক্তার হোসেন মারা গেছেন

  • Reporter Name
  • Update Time : 01:35:37 pm, Sunday, 27 February 2022
  • 87 Time View

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ সাংবাদিক মুক্তার হোসেন মারা গেছেন। নোয়াখালীর চাটখিল পৌর শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও দৈনিক ভোরের ডাক পত্রিকার চাটখিল উপজেলা সংবাদদাতা, চাটখিল প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সদস্য সাংবাদিক মুক্তার হোসেন (৫৬) গত শনিবার রাতে ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।

রোববার সকালে চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে তার ১ম জানাযা অনুষ্ঠিত হয়। দুপুরে উপজেলার মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২য় জানাযা শেষে তার মরদেহ মানিকপুরের নিজবাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে সহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে নোয়াখালী -১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর কবির, সাধারন সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, চাটখিল প্রেস ক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমান, সাধারন সম্পাদক শোয়েব হোসেন ভুলু সহ প্রেস ক্লাব নেতৃবৃন্দ ও বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং মরহুমের বিদেহী আত্মার মাফফেরাত কামনা করেছেন।

এদিকে তার আকস্মিক মৃত্যুতে চাটখিল প্রেস ক্লাব ৩দিনের শোক পালনের কর্মসূচী ঘোষনা করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে প্রেস ক্লাবে জাতীয় পতাকা অর্ধনির্মিত রাখা, সাংবাদিকবৃন্দ কালো ব্যাচ ধারন করা ও মঙ্গলবার বাদ আসর বিশেষ মুজানাতে দোয়া করা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

সাংবাদিক মুক্তার হোসেন মারা গেছেন

Update Time : 01:35:37 pm, Sunday, 27 February 2022