
আল-সিহাব রাজন, যশোর থেকে : চৌগাছার ধুলিয়ানীতে সরকারি জায়গার গাছ কেটে সাবাড়। যশোর জেলার চৌগাছা উপজেলা ৪নং ধুলিয়ানী ইউনিয়নে নদীর ধারে ও রাস্তার ধারে থাকা সরকারি গাছ ইচ্ছে মতো কেটে সাবার করছেন কিছু প্রভাবশালী লেকজন, বুধবার চৌগাছা উপজেলার ৪ নং ধুলিয়ানী ইউনিয়ন পরিষদের ভূমি অফিসে প্রতিবেদন নিতে যান বাংলাদেশ মানবাধিকার কমিশনের যশোর পশ্চিম আঞ্চলিক শাখার কর্মীরা। সেখানে ভূমি অফিসার কে অনুপস্থিত পাওয়া যায়, ভূমি অফিস পিয়ন সফিকুল ইসলামের কাছে জিজ্ঞাসাবাদ করলে বলেন অফিসার পুরাতন কেচের হাজিরা দিতে গেছেন যশোর কোর্টে,তারপর ভূমি অফিসারকে মুঠো ফোনে সংযোগ করা হয় জানা যায় অফিসার বলেন তিনি কিছুই জানেন না,
এরপর বিভিন্ন জায়গায় ধুলিয়ানী,মুক্তারপুর,কাবিলপুর গ্রামের রাস্তার পাশে নদীর ধারের সরকারি জায়গার গাছ,বাঁশ কেটে সাবাড় করেছেন এমন টা গিয়ে দেখেন মানবাধিকার কমিশনের কর্মীরা, কিছু প্রভাবশালী লোকজনেরা।
ভূমি অফিসে কোন দরখাস্ত চিঠি ছাড়ায় এমন টা কাজ করছেন নিশ্চিত হয়।
Reporter Name 








