
এ কে আজাদ রাজবাড়ীঃ দৌলতদিয়া পতিতালয় থেকে ইয়াবাসহ যুবক আটক। রাজবাড়ীর গোয়ালন্দ থানা এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মুসলিম মোল্লা (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
শুক্রবার ( ২৫ ফেব্রুয়ারি) দুপুরে গোয়ালন্দ ঘাট থানা এলাকার দৌলতদিয়া পতিতালয় থেকে তাকে আটক করা হয়। আটককৃত লালন প্রামানিক ফরিদপুর কোতুয়ালী থানাধীন কছিমুদ্দিন বেপারীর ডাঙ্গী এলাকার মোঃ ইউনুস মোল্লা এর ছেলে।
গোয়ালন্দ ঘাট থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ মনিরুল মিয়া সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া পূর্বপাড়া সাকিনস্থ দৌলতদিয়া যৌনপল্লীর ০১নং গেটের পুলিশ বক্সের সামনে পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী মোঃ মুসলিম মোল্লা কে মাদক সহ গ্রেফতার করে।
এসময় আসামির কাছ থেকে ১০০ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। আসামির স্বীকারোক্তিতে জানা যায়, তিনি একজন পেশাদার মাদক কারবারি। তিনি দীর্ঘদিন থেকে এলাকায় মাদকদ্রব্য বিক্রয় করে আসছে।
Reporter Name 








