
মহিবুল্লাহ পাটোয়ারী : পটুয়াখালীতে র্যাবের অভিযানে বিপুল পরিমানে রেনু পোনা জব্দ, ১ জনকে অর্থদণ্ড। পটুয়াখালীতে র্যাবের অভিযানে ১৮ লক্ষ রেনু পোনা জব্দ ও ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৮ পটুয়াখালী ক্যাম্প এর কোম্পানি কমান্ডার শহীদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে পটুয়াখালী টোল প্লাজা থেকে একটি ট্রাকে থাকা ড্রাম ভর্তি ১৮ লক্ষ রেনু পোনা জব্দ করা হয়।
এসময় ট্রাকের লাইনম্যান কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের ওমেদপুর গ্রামের শহীদ হাওলাদারের ছেলে মানুম কে মৎষ্য সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালতে সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহীন মাহমুদ। পরে জব্দকৃত রেনু পোনা হাজিপুর সোনাতলা নদীতে অবমুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অনুপ কুমার দাস, জেলা মেরিন ফিসারিজ অফিসার পটুয়াখালী, সাহনাজ পারভীন, খামার ব্যবস্থাপক পটুয়াখালী,আশিকুর রহমান, উপজেলা মেরিন ফিসারিজ অফিসার কলাপাড়া, সোহেল মাহামুদ, ফিল্ড এসিস্ট্যান্ট মৎষ্য বিভাগ পটুয়াখালী।
Reporter Name 








