
স্টাফ রিপোর্টারঃ জামেআ নুরীয়া খাদিজাতুল কুবরা রাজিঃ মাদ্রাসায় ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা। সিলেট বালুচর ৩৯ নং ওয়ার্ড জোনাকি এলাকায় জামেআ নুরীয়া খাদিজাতুল কুবরা রাজিঃ মাদ্রাসা প্রাঙ্গনে সকাল ১১ঘটিকার সময় মাদ্রাসায় ভাষা শহীদদের স্বরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন জনাব মোঃ আলম হুসেইন, মুফতি মাওঃজাকারিয়া মাহমুদ, আব্দুল আজিজ, মাছুমুর রহমান, শিরু মিয়া, দুদু মিয়া, রিয়াজ মিয়া ও সাংবাদিক আবু মোহাম্মদ খালেদ, প্রমুখ।
এসময়ে বালুচর এলাকার বিশিষ্ট মুরব্বী মাছুমুর রহমান তার বক্তব্যে বলেন- সারাদেশে ভাষা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে।বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় অমর একুশের চেতনা আজ অনুপ্রেরণার অবিরাম উৎস। এ চেতনাকে ধারণ করে পৃথিবীর নানা ভাষাভাষী মানুষের সাথে নিবিড় যোগসূত্র স্থাপিত হোক, লুপ্তপ্রায় ভাষাগুলো আপন মহিমায় নিজ নিজ সম্প্রদায়ের মধ্যে উজ্জীবিত হোক, গড়ে উঠুক নিজস্ব ভাষা ও সংস্কৃতির বর্ণাঢ্য বিশ্ব-মহান শহিদ দিবস।ভাষা সৈনিকদের রুহের মাগফিরাত কামনা করেন, তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
Reporter Name 








