2:12 pm, Monday, 2 November 2026

নওগাঁ’র রাণীনগরে জেলা প্রশাসক কর্তৃক আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শন

  • Reporter Name
  • Update Time : 06:13:27 pm, Monday, 21 February 2022
  • 37 Time View

আবু সাইদ চৌধুরী, রানীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁ’র রাণীনগরে জেলা প্রশাসক কর্তৃক আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শন। নওগাঁর রাণীনগর উপজেলায় আশ্রয়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ের নির্মাণাধীন ঘর পরিদর্শন করেছেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। আজ ২১ ফেব্রুয়ারী সোমবার দুপুরে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামের গুচ্ছগ্রামে নির্মাণাধীন ঘরগুলো পরিদর্শন করেন তিনি। আশ্রয়ন প্রকল্পের নির্মাণার্ধীন ঘরের কাজ দেখে সন্তোষ প্রকাশ করেন জেলা প্রশাসক।

এ সময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহিদুল ইসলাম, কালীগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁন, ইউপি সদস্য এবাদুল ইসলাম প্রমুখ।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো জানান, উপজেলা জুড়ে কয়েকটি স্থানে আশ্রয়ন প্রকল্প তৃতীয় পর্যায়ে ৪১ টি ঘর নির্মান কাজ চলমান রয়েছে। এসব ঘর নির্মানের কাজ দ্রুত এগিয়ে চলছে। আশা করছি আর কিছু দিনের মধ্যে ঘরের কাজ শেষ হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

নওগাঁ’র রাণীনগরে জেলা প্রশাসক কর্তৃক আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শন

Update Time : 06:13:27 pm, Monday, 21 February 2022