
খন্দকার আমিনুর রহমান : ঝালকাঠির নথুল্লাবাদ ইউনিয়নের গ্রামীণ অবকাঠামো নির্মাণ কাজ এগিয়ে চলেছে। ঝালকাঠির সদর উপজেলাধীন নথুল্লাবাদ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো: নজরুল ইসলাম ও ২নং ওয়ার্ডের সদস্য মো: কাওসার সরদার ইউপি নির্বাচনে বিজয়ী হবার পর গত ২০২১ সালের জুলাই মাসে শপথ গ্রহণ করেন। অত:পর দায়িত্ব গ্রহণের পর থেকে শুরু করেছেন গ্রামীণ অবকাঠামো নির্মাণের কাজ।
তারই ধারাবাহিকতায় দ্রুত গতিতে এগিয়ে চলেছে অবহেলিত লাটিমসারের রাস্তা-ঘাট ও কালভার্ট নির্মাণের কাজ। এক কথায় ইতিপূর্বে যা হয়নি; তা এখন এলাকার উন্নয়নের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে বলে জানিয়েছে এলাকার সাধারণ মানুষ।
তাদের দাবী নথুল্লাবাদ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো: নজরুল ইসলাম ও ২নং ওয়ার্ডের সদস্য মো: কাওসার সরদার যদি সকলের সহযোগীতা পান; তাহলে শীঘ্রই পুরো ইউনিয়ন জুড়ে উন্নয়নের জোয়ার সৃষ্টি হবে।
Reporter Name 
নথুল্লাবাদ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো: নজরুল ইসলাম ও ২নং ওয়ার্ডের সদস্য মো: কাওসার সরদার দুজনেই সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।







