
মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ কোম্পানীগঞ্জে আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত সর্দার গ্রেফতার। নোয়াখালীর কোম্পানীগঞ্জে আন্তঃজেলা ডাকাত সর্দার মো. সাদ্দাম হোসেনকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩১ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাংলা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. সাদ্দাম হোসেন মুছাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মো. আবুল কাশেমের ছেলে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাদ্দাম হোসেন আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত সর্দার। তার বিরুদ্ধে নোয়াখালীর কোম্পানীগঞ্জ, ফেনীর সোনাগাজী ও চট্টগ্রামের মীরসরাই থানায় অস্ত্র, ডাকাতি ও চুরির ধারায় সাতটি মামলা রয়েছে। সকলের কাছে জানতে পারি ডাকাত সর্দার মো. সাদ্দাম হোসেনের সহযোগী কোম্পানীগঞ্জ, চাটখিল, ফেনীর সোনাগজী ও চট্টগ্রাম সহ তার অনেক সহযোগী রয়েছে।
Reporter Name 








