
আব্দুস সালাম মুর্দেশী, কেশবপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন। ৩০ শে জানুয়ারি ২০২২ (রবিবার) স্বাস্থবিধি মেনে কেশবপুর উপজেলার আওয়ালগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন ও আলোচনা সভার আয়োজন করা হয় উক্ত বিদ্যালয় প্রাঙ্গনে।
কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্ব করেন ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এসএম বাবর আলী।
প্রধান অতিথি হিসেবে বক্তৃতা রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেশবপুরের গণমানুষের নেতা যশোর(০৬) কেশবপুর সংসদীয় আসনের সদস্য জনাব শাহীন চাকলাদার এমপি মহোদয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের বারবার নির্বাচিত সভাপতি এসএম রুহুল আমীন। আরো বক্তব্য রাখেন হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক শেখ ওবাইদুর রহমান ওহাব।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশবপুরের পৌর মেয়র মোঃ রফিকুল ইসলাম,কেশবপুর উপজেলা শিক্ষা অফিসার,৭ নং পাঁজিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ জসীমউদ্দিন।
আরো উপস্থিত ছিলেন ১১ নং হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক জিএম সিরাজুল ইসলাম, ১১ নং হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক মোঃ শাহিদুজ্জামান শাহীন, ৪ নং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক জি এম আলতাপ হোসেন,জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, ইউনিয়নের সর্বস্তরের নেতা কর্মী স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ করা গেছে।
Reporter Name 








