
মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ চাটখিলের সাহাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদক বিক্রি, চুরিসহ অপরাধ কর্মকাণ্ড বৃদ্ধি। চাটখিল উপজেলার ১নং সাহাপুর ইউনিয়নের সোমপাড়াসহ বিভিন্ন এলাকায় মাদক বিক্রেতা ও মাদক সেবীদের তৎপরতা বেড়েই চলেছে। মাদকের উপর এদের কার্যক্রম সীমাবদ্ধ থাকছে না। সিঁধেল চুরি, চুরি, সিংকাটা সহ নানা অপরাধী কর্মকাণ্ড এসব মাদক বিক্রেতাদের ছত্রছায়ায় সংঘটিত হচ্ছে গত কয়েকদিন ধরে।
গত ৫ই জানুয়ারি অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সাহাপুর ইউনিয়ন এর বিভিন্ন ওয়ার্ড থেকে বেশ কয়েকজন মাদকসেবী ও মাদক বিক্রেতা মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করে। জনগণ ও ভোটাররা এদেরকে ভোট না দেওয়ায় এখন বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত হয়ে পড়েছে। ইউনিয়নকে অস্থিতিশীল করে তোলার জন্য বিভিন্ন এলাকা থেকে অজ্ঞান পার্টির সদস্য ও চোরদের ভাড়া করা আনা হয়েছে সাহাপুর ইউনিয়নে।সোমপাড়া বাজারে কয়েকজন মহিলাকে অজ্ঞান করে সব কিছু নিয়ে গেছে অজ্ঞান পাটির সদস্যরা। এছাড়া সিঁধেল চুরি, চুরি, সিংকাটার মত ঘটনা ঘটছে। এসব ঘটনার সাথে মাদক ব্যবসায়ী, সেবী ও একটি প্রভাবশালী মহলের ইন্ধন রয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ।
এ ব্যাপারে জানতে চাইলে নোয়াখালী জেলা পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, বেশ কয়েকটি অভিযোগ ইতোমধ্যে আমরা পেয়েছি। খুব দ্রুত সময়ের মধ্যে সাহাপুর ইউনিয়নের মাদক বিক্রেতাও মাদকসেবীসহ বিভিন্ন অপরাধের ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ চলছে।
ওই কর্মকর্তা বলেন, অপরাধ সংগঠনের সাথে জড়িত যে বা যারাই থাকুক না কেন আমরা তাদেরকে কোন ছাড় দিব না। বিভিন্ন এলাকার লোকজনের সাথে কথা বলে জানা গেছে মাদক সেবীরা ও মাদক বিক্রেতারা সোমপাড়ার প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এসব কাজ করে, সামাজিক শান্তি বিনষ্ট করার কাজে লিপ্ত রয়েছে।
Reporter Name 








