
আশরাফুজ্জামান, স্টাফ রিপোর্টার, কাশিয়ানীতে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধে অভিযান। কাশিয়ানী উপজেলায় অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার ভুমি মোর্শেদুল ইসলাম। গতকাল দুপুর ১টার সময় কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়ন এর বড় পারুলিয়া ও ছোট পারুলিয়া গ্রামে অবৈধ ড্রেজার দিয়ে বালু বহনে ব্যাবহৃত পাইপ ধ্বংস করেন কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোর্শেদুল ইসলাম।
অভিযানের সময় ভুমি আইন উপেক্ষা করে বালু উত্তোলনকারি কাউকে না পাওয়ায় তাদের নাম ঠিকানা সহ তালিকা তৈরি করে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট জমা দানের জন্য ইউনিয়ন তহসীলদারকে নির্দেশনা প্রদান করেন।
Reporter Name 








