8:39 am, Monday, 2 November 2026

গাইবান্ধায় টিকা নিতে আসা শিক্ষার্থীরা নাকাল, সাধারণ মানুষেরও দুর্ভোগ

  • Reporter Name
  • Update Time : 07:16:02 pm, Saturday, 29 January 2022
  • 61 Time View

আবু রায়হান রিপন, গাইবান্ধা থেকে : গাইবান্ধায় টিকা নিতে আসা শিক্ষার্থীরা নাকাল, সাধারণ মানুষেরও দুর্ভোগ। গাইবান্ধা জেলা হাসপাতালে করোনার টিকা নিতে আগ্রহী মানুষের সংখ্যা বাড়ছে। ফলে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। চাপ সামলাতে বাড়ানো হয়েছে বুথের সংখ্যা।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) গাইবান্ধা জেলা হাসপাতালে স্থাপিত করোনা টিকাদান বুথে দেখা যায় টিকা নিতে আসা নারী-পুরুষ ও শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষার পর মিলছে টিকা।

স্বাস্থ্যকর্মীরা বলছেন, গত দুই দিনের তুলনায় টিকা নিতে আগ্রহী মানুষের সংখ্যা বেড়েছে। টিকা নিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সবাইকে। টিকার প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ নিতে আসা নারী-পুরুষের পাশাপাশি বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে। ফলে টিকা গ্রহীতাদের লাইন আরও দীর্ঘ হচ্ছে। টিকা কেন্দ্রে মানুষের ভিড় সামাল দিতে বুথের সংখ্যা বাড়ানো হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, টিকা নিতে আসা আগ্রহী নারী-পুরুষের পাশাপাশি আজ বৃহস্পতিবার একসঙ্গে জেলা শহরের ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টিকা নিতে আসায় ভীড় বেড়েছে। এ দিন আহম্মদ উদ্দিন শাহ্ শিশু নিকেতন স্কুল ও কলেজ, সদর উপজেলা মডেল স্কুল এ্যান্ড কলেজ, এন.এইচ মর্ডাণ হাইস্কুলসহ দু’টি মাদ্রাসার তিন সহ¯্রাধিক শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়।

গাইবান্ধা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. এনায়েত হোসেন জানান, এ পর্যন্ত জেলার ৪২০টি স্কুল, ৫৪টি কলেজ ও ২১৩টি মাদ্রাসার ২ লাখ ২৬ হাজার ২০২ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে।

সিভিল সার্জন ডা. আ.ম. আখতারুজ্জামান জানান, করোনাভাইরাস মোকাবিলায় চলমান কোভিড-১৯ টিকাদান কর্মসূচিতে গাইবান্ধায় গত মঙ্গলবার পর্যন্ত ১৪ লাখ ৫১ হাজার ৩৩৮ জন মানুষ টিকা গ্রহণ করেছেন। জেলার মোট জনসংখ্যা ২৮ লাখ ১০ হাজার ৭২৯ জনের বিপরীতে টিকাদান কর্মসূচির আওতায় এসেছেন ৫১.৬৪ ভাগ মানুষ।

টিকা গ্রহণের ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে অনেক সচেতনতা এসেছে। জেলা হাসপাতালসহ জেলার অন্যান্য টিকাদান কেন্দ্রগুলোতে প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক মানুষ টিকা গ্রহণ করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

গাইবান্ধায় টিকা নিতে আসা শিক্ষার্থীরা নাকাল, সাধারণ মানুষেরও দুর্ভোগ

Update Time : 07:16:02 pm, Saturday, 29 January 2022