
শেখ মো. ইব্রাহীম. ব্রাহ্মণবাড়িয়া থেকে: আখাউড়ায় ৫ মাদক সেবনকারিকে কারাদণ্ড। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাঁচ মাদক সেবনকারিকে এক মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকালে আখাউড়া উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাইফুল ইসলাম এ দণ্ডাদেশ দেন।
সাজাপ্রাপ্তরা হলো পৌর শহরের বাগানবাড়ির মোঃ সোহেল মিয়া (২৬), একই এলাকার শেখ সাগর (২৩), সুনামগঞ্জের শ্রীপুর গ্রামের সহিদ মিয়া(৩৪), নোয়াখালীর মাজদিহির মোঃ আবুল কালাম (৩৭) ও গাইবান্ধার পলাশবাড়ির মোঃ আবদুল বারী (১৯)।
Reporter Name 









