
শেখ মোঃ ইব্রাহীম, ব্রাহ্মণবাড়িয়া থেকে : সরাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত-১০। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। শনিবার বিকালে উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাইকার গ্রামের এলাজউদ্দীন পক্ষের সাথে একই গ্রামের কেফায়েত উল্লাহ পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। সংঘর্ষের এ ঘটনায় বায়তুল্লাহ(৫০) ও মুক্তার হোসেন ভুইয়া (৩০) নামে দুই জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করেন।
Reporter Name 








