
শচীন্দ্র নাথ মন্ডল, দাকোপ (খুলনা) প্রতিনিধি : কোস্টগার্ডের অভিযানে ৪৩ মন জেলি পুশকৃত চিংড়িসহ আটক-৯। গত ২৪ নভেম্বর রাত ৯ টায় পর্যন্ত কোস্ট গার্ড পশ্চিম জোন অধীস্থ ’বিসিজি স্টেশান রুপসা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার রুপসা থানাধীন খানজাহান আলী টোল প্লাজা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ২টি ট্রাকে আনুমানিক ১ হাজার ৭ শত ২০ কেজি (৪৩মন) জেলি পুশকৃত চিংড়ি, ড্রাইভার,হেল্পার ও কর্মচারীসহ মোট ৯জনকে আটক করেছে।
Reporter Name 








