7:35 am, Monday, 2 November 2026

জনগণ-ই আমার পরিবার : একান্ত সাক্ষাৎকারে মো: ছিদ্দিক শেখ

  • Reporter Name
  • Update Time : 06:56:35 pm, Tuesday, 2 November 2021
  • 71 Time View

এস এম নূর আলম/সৈয়দ রমজান, নড়াইল থেকে : জনগণ-ই আমার পরিবার : একান্ত সাক্ষাৎকারে মো: ছিদ্দিক শেখ। আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ৯ নং সিংগা শোলপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন। উক্ত নির্বাচনে ৭নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন মো: ছিদ্দিক শেখ। ২৭ অক্টোবর তিনি মোরগ প্রতীক বরাদ্দ পেয়েছেন। মোরগ প্রতীক পেয়েই ওয়ার্ডের প্রতিটি সাধারণ মানুষের দুয়ারে দৌঁড়াচ্ছেন একটি ভোটের আশায়। চালিয়ে যাচ্ছেন প্রচারণা। ৭নং ওয়ার্ড এলাকার সাধারন ভোটারদের মতামত মো: ছিদ্দিক শেখ একজন ভালো মনের মানুষ এবং সৎ ও যোগ্য প্রার্থী। এলাকার ভোটারদের কাছে তার জনপ্রিয়তা রয়েছে। তিনি যদি নির্বাচিত হন তাহলে মানুষের সেবা ও এলাকার উন্নয়ন সম্ভব।

দৈনিক মানবাধিকার প্রতিদিনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে মো: ছিদ্দিক শেখ বলেন- জনগণ আমার পরিবার; জনগন সাথে থাকলে মৃত্যুর আগ পর্যন্ত আমার চলার পথ থেমে যাবে না। আমি সকলের সাথে ছিলাম-আছি-থাকবো। যেমনটি একটি পরিবারের সদস্যরা থাকে।

নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততোই গরম হয়ে উঠছে রাজনীতির মাঠ। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত – পথে ঘাটে চায়ের দোকানে চলছে নির্বাচনের প্রচার প্রচারণা। ওয়ার্ডবাসীর দাবি এবারের নির্বাচনে ইউনিয়নের নির্বাচনে ৭নং ওয়ার্ডে (ইউপি সদস্য) হিসেবে একজন সৎ-যোগ্য প্রার্থী নির্বাচিত হোক। একজন সৎ-যোগ্য প্রার্থীর কোন বিকল্প নেই। ঘোষিত এবং অঘোষিত বিভিন্ন ধরনের সেবার মানসিকতা নিয়ে যারা সদস্য পদে পদপ্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন তাদের মধ্যে সৎ-যোগ্য প্রার্থীর প্রতি মানুষের সমর্থন আরও উজ্জীবিত করবে বলে এলাকার বিজ্ঞজনেরা মন্তব্য করেছেন।

আসন্ন ৯ নং সিংগা শোলপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডে (ইউপি সদস্য) পদে পদপ্রার্থী হয়েছেন ৫জন। এর মধ্যে বর্তমান ইউপি সদস্য শেখর বিশ্বাস, সাবেক ইউপি সদস্য আদম শেখ, আক্তার গাজী, শরিফুল খন্দকার এবং প্রবীণ সমাজসেবক ও ব্যবসায়ী মো: ছিদ্দিক শেখ।

একান্ত সাক্ষাৎকারে কিছু প্রশ্নের মুখোমুখিতে মো: ছিদ্দিক শেখ জানান, আমি ৯নং সিংগাশোলপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখ পরিবারের সন্তান। আমার পূর্বপুরুষ দীর্ঘদিন যাবত সমাজ সামাজিকতার সাথে জড়িত ছিলেন। আমিও সেই ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে চাই।

আমি মো: ছিদ্দিক শেখ নির্বাচনে নবীন। তবে ইতিহাসে সাক্ষী আছে যে- নবীনরাই ইতিহাস সৃস্টি করে। বহু ঘাত-প্রতিঘাত সহ্য করেও আমি স্বপ্ন দেখেছি, ওয়ার্ডবাসী সুযোগ দিলে অবশ্যই স্বপ্নের বাস্তবায়ন করবো এবং দেখিয়ে দেবো আমরা নবীনরাও পারি। বয়স মূল কথা নয়, কাজের ইচ্ছা শক্তি ও সঠিক পরিকল্পনাই মূল কথা। যদি সঠিক পরিকল্পনা সামনে রেখে নিবেদিত প্রাণে কাজ করা যায়, তবেই সম্ভব। জনগণ-ই আমার পরিবার। জনগণের দোয়া ও ভালবাসাই আমার চলার পথের পাথেয়।

৭নং ওয়ার্ডে আমরা হিন্দু-মুসলিম ভাই-ভাই। আমরা সবাই মিলেমিশে বসবাস করে আসছি। তাদের নিরাপত্তা নিশ্চিত করাই হবে লক্ষ্যসমূহের অন্যতম।

আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন তাতে আমার কোনো চাহিদা নেই। ইতিপূর্বে সকল সময়ে ওয়ার্ডবাসীর সুখে-দু:খে ব্যক্তিগতভাবে সাধ্যমতো পাশে থাকার চেষ্টা করেছি। ইউনিয়ন পরিষদে একটি চেয়ার থাকলে তখন সরকারী সকল সুবিধা মানুষের মাঝে সঠিক বন্টন করতে পারবো ইনশাল্লাহ। মাদক ও সন্ত্রাস নির্মূল সহ যুবসমাজের জন্য আমি কিছু করতে চাই। তাই ৭নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে রুপান্তরিত করতে আগামী ১১ নভেম্বরের নির্বাচনে মোরগ মার্কায় ভোট প্রদান করতে করজোড়ে অনুরোধ ও দোয়া চান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

জনগণ-ই আমার পরিবার : একান্ত সাক্ষাৎকারে মো: ছিদ্দিক শেখ

Update Time : 06:56:35 pm, Tuesday, 2 November 2021