3:24 pm, Monday, 2 November 2026

নলুয়ার মোবারক মোল্লার ছেলে মোঃ নজরুল ইসলাম সন্ত্রাসী হামলায় গুরুতর ভাবে আহত

  • Reporter Name
  • Update Time : 10:55:38 am, Sunday, 18 July 2021
  • 35 Time View

মোঃ আবদুল আলী দেওয়ান (আবদুল্লাহ)- চাঁদপুর প্রতিনিধিঃ নলুয়ার মোবারক মোল্লার ছেলে মোঃ নজরুল ইসলাম সন্ত্রাসী হামলায় গুরুতর ভাবে আহত। ১৬ ই জুলাই মতলব পৌরসভার ৮ নং ওয়ার্ডের একদল সন্ত্রাসী দ্বারা নৃশংস হামলার শিকার হয় ৭ নং ওয়ার্ড উত্তর নলুয়ার মোবারক মোল্লা (শান্তি মোবারক) এর ছেলে নজরুল ইসলাম।

পারিবারিক সূত্রে জানা যায়, ঘাতক বাহিনীর নেতৃত্ব দেন পৌরসভার ০৮ নং ওয়ার্ডের মোঃ আসলাম নামক যুবক। এসময় নজরুল ইসলামকে ঘাতক বাহিনী ধারালো অস্ত্র দ্বারা এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসী কায়দায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়দের মারফত চাঁদপুর সদর হাসপাতালে নেয়া হয় পরে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। পরে আরো উন্নত চিকিৎসার জন্য তাকে সেখান থেকে “ঢাকা হেলথ কেয়ার হসপিটালে” ভর্তি করানো হয়। বর্তমানে চিকিৎসারত নজরুল গুরুতরভাবে জীবন-মৃত্যুর সাথে লড়াই করছে বলে তার পরিবার জানান।

পারিবারিকভাবে অসচ্ছল দিনের রোজগারে দিন খাওয়া নজরুল ইসলাম আওয়ামী যুবলীগের রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডেও জড়িত থাকতেন বলে তার পরিবারের দাবি। অসহায় পরিবারের পক্ষে নজরুলের উন্নত চিকিৎসার ব্যয় ভার বহন করা একা সম্ভব না তাই সুহৃদয়বান ধনী ও সকলের নিকট সাহায্যের জন্য অনুরোধ করেছেন নজরুলের পরিবার।

এছাড়াও তার পরিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি করেছেন, এই নৃশংস হামলাকারীদের, তাদের আশ্রয় দানকারী ও এই সন্ত্রাসী হামলা কারি দলকে খুব শীঘ্রই বিচারের আওতায় এনে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হউক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে উত্তাল গোয়াইনঘাট : বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের সমর্থনে তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

নলুয়ার মোবারক মোল্লার ছেলে মোঃ নজরুল ইসলাম সন্ত্রাসী হামলায় গুরুতর ভাবে আহত

Update Time : 10:55:38 am, Sunday, 18 July 2021